• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৭:১২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সংঘর্ষে আহত রাবি শিক্ষার্থী চোখের চিকিৎসায় পেল ৫০ হাজার টাকা

২৮ মার্চ ২০২৪ সকাল ১০:৩৪:১৯

সংঘর্ষে আহত রাবি শিক্ষার্থী চোখের চিকিৎসায় পেল ৫০ হাজার টাকা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীকে চোখের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

Ad

২৭ মার্চ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দফতর থেকে শিক্ষার্থীকে এ টাকা প্রদান করা হয়। আহত আলিম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

Ad
Ad

এ ব্যাপারে ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ বলেন, গত বছর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেক শিক্ষার্থী আহত হয়। তবে তিন জন ছাত্র চোখে গুরুতর আঘাত পায়। বিভিন্নভাবে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই ধারাবাহিকতায় এই শিক্ষার্থীকেও এই চিকিৎসার অর্থ প্রদান করা হয়েছে।

আলিম বলেন, ওই ঘটনায় চোখে গুরুতর আঘাত পাই। ফলে আমার এক চোখ ছোট হয়ে গেছে। ভারতে এখনও চিকিৎসা চলছে। তিন দিন আগে অর্থের বিষয়ে ছাত্র উপদেষ্টা দফতরে আবেদন করেছিলাম। আজ পঞ্চম হাজার টাকা পেয়েছি।

এর আগে, গত বছর ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ফটক সংলগ্ন বিনোদপুর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাঁধে। সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত কয়েকদফার সংঘর্ষে কয়েকশো শিক্ষার্থী আহত হন। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া বুলেটে আরও অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। এদের তিনজন চোখে গুরুতর আঘাত পান। তাদের অনেকে বিদেশে উন্নত চিকিৎসা নিয়ে এখন কিছুটা সুস্থ হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us