• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৫৬:১৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১১ জন দালাল আটক

২৭ আগস্ট ২০২৩ রাত ০৯:২৭:০৯

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১১ জন দালাল আটক

বাবুল আকতার, খুলনা ব্যুরো: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১১ দালালকে আটক করেছে র‍্যাব-৬। পরে তদের অর্থদন্ড ও বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুর ১২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Ad

আটককৃত দালাল চক্রের সদস্যরা হলো- লিটন মন্ডল (৩২), জোতির্ময় শীল (২৮), মো. শিফাজুর রহমান (২৮), রিয়াজুল ইসলাম (৩০), ফিরোজ হোসেন (২৭), ফারুক হোসেন (৩৩), ওসমান শেখ (২৯), সিমা বেগম (৩০), আরাফাত আদ্রঙ্গী (২৮), গোলাম রহমান (৩১) এবং আব্দুল্লাহ আল মাহমুদ (২৭) ।

Ad
Ad

র‌্যাব- ৬ জানায়, সংঘবদ্ধ দালাল চক্রটি দীর্ঘদিন ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসা সাধারণ রোগীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিলো। সেই সঙ্গে বিভিন্ন নিম্নমানের ক্লিনিকের নিয়ে পরীক্ষা-নিরিক্ষার নামে প্রতারণা করে আসছিলো। হাসপাতালে আসা রোগীরা কোন ভাল মানের চিকিৎসা পায় না বরং বিপুল পরিমান অর্থ খরচ করতে বাধ্য হন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে র‌্যাব- ৬ এ অভিযান পরিচালনা করে। দীর্ঘ ৪ ঘন্টা অভিযানের পর ১১ জন দালাল চক্রের সদস্যদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গ্রেফতারদের প্রত্যেককে ১হাজার টাকা অর্থদন্ড এবং আসামি লিটন মন্ডল ও জোতির্ময় শীলকে  ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। খুলনা সিভিল সার্জন কার্যলয়ের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us