জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে শফিকুল ইসলাম চান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
১৯ জুন শুক্রবার বিকেলে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পুরান বাঁশকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শফিকুল ইসলাম চাঁন পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে গরুর জন্য বাড়ির পাশে একটি পাট ক্ষেতে ঘাস কাটতে যান শফিকুল ইসলাম চান। এসময় একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দিলে তিনি বাড়ি ফিরে আসেন। বাড়ির লোকজন তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরিস্থিতির অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। পরে বিকেলে শফিকুল ইসলাম চান-এর মৃত্যু হয়।
নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা জানান, সকালে একজনকে সাপে কামড় দিলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available