• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৪৩:৪৯ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

১৬ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৪২:৩১

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা প্রতিনিধি: ‎কুমিল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও একটি হায়েস গাড়ি জব্দ করেছে বিজিবি।

‎১৫ এপ্রিল বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন, কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

Ad
Ad

‎বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার ভোর রাতে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আওতাধীন বৌয়ারাবাজার বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে।

Ad

‎অভিযানকালে সীমান্তের প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আনন্দপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি হায়েস গাড়িসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা। উক্ত ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

‎লে. কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








জুতার ভেতরে মিলল শতশত ইয়াবা, গ্রেফতার ১
জুতার ভেতরে মিলল শতশত ইয়াবা, গ্রেফতার ১
১৬ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩২:৩৫




Follow Us