বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কে অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় রেহেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত রেহেনা বেগম গুরুদাসপুর উপজেলার কালাকান্দর গ্রামের বাসিন্দা। তিনি একই এলাকার মৃত মান্নান সরদারের স্ত্রী ও মৃত নবী সরদারের কন্যা।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, নাটোর থেকে পাবনাগামী লেনে চলাচলরত একটি অজ্ঞাতনামা যানবাহনের চালক পেছন থেকে রেহেনা বেগমকে ধাক্কা দিলে তিনি মহাসড়কের পাশের পাকা রাস্তায় ছিটকে পড়েন। এতে তার ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বনপাড়া বাইপাস মোড়ের আমিনা প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘাতক যানবাহন শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available