• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:২৬:২০ (02-Jul-2026)
  • - ৩৩° সে:

এলপি গ্যাসের দাম কমলো

২ জুলাই ২০২৬ বিকাল ০৩:৩১:৩২

এলপি গ্যাসের দাম কমলো

ডেস্ক রিপোর্ট: এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৮৫ টাকা থেকে কমিয়ে ১৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

২ জুলাই বৃহস্পতিবার নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us