বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার জেলার বামনা উপজেলার ডৌয়াতলায় নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ সাইফুল ইসলাম (২২) নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

২ ফেব্রুয়ারি সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বামনা নৌবাহিনীর নেতৃত্বে উপজেলার ডৌয়াতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে আটক করা হয়।


এসময় তার কাছ থেকে ৭৫ পিচ ইয়াবা ও নগদ ১ হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়।
সাইফুল বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের সহিদ আকনের ছেলে। আটক মাদক কারবারিকে বামনা থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আইনি প্রক্রিয়া শেষে আটক সাইফুলকে আদালতে পাঠানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available