• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২১:১২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

হিমালয় কন্যা পঞ্চগড়ে শীতের আগমন, তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রিতে

৯ নভেম্বর ২০২৫ সকাল ১১:৩৬:৪১

হিমালয় কন্যা পঞ্চগড়ে শীতের আগমন, তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক: শীতের বার্তা নিয়ে আগে ভাগেই কাঁপতে শুরু করেছে হিমালয় কন্যা পঞ্চগড়। দেশের অন্যান্য অঞ্চলে হালকা শীতের আমেজ থাকলেও সীমান্তঘেঁষা এই জেলায় ইতোমধ্যেই নেমে এসেছে প্রকৃত শীতের ছোঁয়া।

Ad

৯ নভেম্বর রবিবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

Ad
Ad

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত কয়েক দিনে তেঁতুলিয়ার তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। উত্তর দিক থেকে বইতে থাকা শীতল বাতাস আর ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি আরও বেড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, ‘গত কয়েকদিন ধরেই সন্ধ্যা ও ভোরের দিকে ঠান্ডা বাড়ছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।’

হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। বিশেষ করে দিনমজুর, পাথর শ্রমিক ও রিকশাচালকরা ভোরের ঠান্ডা সামলাতে হিমশিম খাচ্ছেন। স্থানীয়রা জানান, ভোরে চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায়, শিশিরে ভিজে যায় মাঠঘাট, আর হিমেল বাতাসে জমে ওঠে শীতের সকাল।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব আরও বাড়বে এবং ধীরে ধীরে তা বিস্তৃত হবে সারাদেশে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১১




Follow Us