• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:০৪:২২ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

১৩ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১৪:৩৫

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলা প্রতিনিধি: ভোলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

১৩ অক্টোবর সোমবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

Ad
Ad

আটক মাদক কারবারি মো. শুভ ভোলা সদর আমানত পাড়া এলাকায় বাসিন্দা।

Ad

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি টিম সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে জব্দ মাদকসহ আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড সর্বদা তৎপর এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯



Follow Us