নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার ‘জুমাতুল বিদা’ উপলক্ষে রাজধানীসহ সারাদেশের মসজিদে মুসল্লিদের ব্যাপক সমাগম দেখা গেছে।
২০ মার্চ শুক্রবার জুমার নামাজ আদায়ে মসজিদে মসজিদে ভিড় উপচে পড়ে।


রাজধানীতে জুমার নামাজের সময় বৃষ্টি হলেও তা উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে মসজিদমুখী হন। রমজানের বিদায়ী সময়ে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের আশায় ইবাদতে মনোনিবেশ করেন তারা।

জুমার নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনেক মুসল্লিকে নামাজ শেষে দীর্ঘ সময় ধরে দোয়া ও নফল ইবাদতে মশগুল থাকতে দেখা যায়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে মুসল্লিদের নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনার পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের প্রার্থনা করা হয়।
এছাড়া আসন্ন ঈদুল ফিতর সবার জীবনে সুখ, শান্তি ও আনন্দ বয়ে আনুক এই কামনাও করা হয় দোয়ায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available