• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ ভোর ০৪:২৮:২৮ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

খুলনায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রম, নারীসহ আটক ৬

২ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৪৭:৩০

খুলনায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রম, নারীসহ আটক ৬

খুলনা প্রতিনিধি: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

Ad

১ অক্টোবরবুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল নগরীর মৌসুমি হোটেল আবাসিকে অভিযান চালায়।

Ad
Ad

এ সময় অসামাজিক কার্যক্রমে লিপ্ত অবস্থায় ছয়জনকে আটক করা হয়।

আটকরা হলেন- খুলনার রূপসার যুগিহাটি এলাকার মো.আরিফুল ইসলাম (২৯), দিঘলিয়ার সেনহাটির শারমিন (২৫) ও রোকসানা খাতুন (২৬), তেরখাদার পিলপা নগরের হালিমা খাতুন (২৪), ডুমুরিয়ার দক্ষিণ ডুমুরিয়ার শরিফা বেগম (২৫) এবং গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার সরাইডাঙ্গার সানজিদা আক্তার (২৩)।

 খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অসামাজিক কর্মকাণ্ড চলছে খবর পেয়ে অভিযান চালানো হয়। আটকদের বিরুদ্ধে কেএমপি অধ্যাদেশে ব্যবস্থা নেয়া হবে। এখন থেকে আবাসিক হোটেলগুলোতে এমন অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us