• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৯:১৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বাসর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন নববধূ

৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৫১:২১

বাসর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন নববধূ

গাইবান্ধা প্রতি‌নি‌ধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নজরুল ইসলাম (২৫) নামের এক যুবক ধুমধামে বিয়ে করে নববধূ মোরশেদা আক্তার (২০) কে বাড়িতে নিয়ে আসেন। এ রাতে বাসরঘরে অবস্থান করেন এ নবদম্পতি। এরই একপর্যায়ে ব্লেড দিয়ে নজরুলের গোপনাঙ্গ কেটে দিয়েছে মোরশেদা।

Ad

৬ সেপ্টেম্বর শনিবার সকালের দিকে এ ঘটনা ছড়িয়ে পড়লে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।  এর আগে ৫ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটেছে।

Ad
Ad

স্থানীয়রা জানায়, শুক্রবার সামাজিকভাবে পাইকা গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে নজরুল ইসলাম পার্শ্ববর্তী মাঠেরহাট রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে মোরশেদা আক্তারকে বিয়ে করেন। এরপর রাতেই আনন্দ-উল্লাসে নববধূকে বাড়ি তোলেন। সেখানে সাজানো বাসর ঘরে অবস্থান করেন তারা। এরই মধ্যে ধারালো ব্লেড দিয়ে নজরুলের পুরুষাঙ্গ কেটে দিয়েছে মোরশেদা। এসময় নজরুলের আর্তচিৎকারে স্বজনরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, বিয়ের রাতেই বাসর ঘরে নববধূ তার স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে। এমন ঘটনা খুবই হৃদয়বিদারক।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার গণমাধ্যমে জানান, ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us