• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:৩৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

জলাবদ্ধতা সমস্যা, ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি বিএনপি নেতা গিয়াসউদ্দিনের

৩ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:২০:১৭

জলাবদ্ধতা সমস্যা, ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি বিএনপি নেতা গিয়াসউদ্দিনের

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

Ad

৩ জুলাই রোববার বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে এ স্মারক লিপি প্রদান করা হয়। এসময় জলাবদ্ধতা নিরসনে  সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করা হয়।

Ad
Ad

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য ২০২৪ সালের ১ অক্টোবর এবং ২০২৫ সালের ২৫ মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। অনুলিপি জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, মানুষের দুর্ভোগ সীমা ছাড়িয়ে গেছে। ক্ষোভ বিস্ফোরিত হওয়ার আগেই সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও জানান, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় ডিএনডি এলাকায় অতিরিক্ত পাম্প স্থাপনের মাধ্যমে সাময়িকভাবে মানুষের দুর্ভোগ কমানো হয়েছিল। কিন্তু ২০০৭ সালের পর থেকে আর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে লাখো মানুষ বছরের পর বছর তীব্র ভোগান্তি ও ক্ষোভ নিয়ে বসবাস করছে।

স্মারকলিপিতে ডিএনডি এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে দুই দফা দাবি:

১. অবিলম্বে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে জলাবদ্ধতা দূর করা।
২. স্থায়ী সমাধানের জন্য দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us