• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:৪৮:৩৪ (30-Jun-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে ভাতিজাকে হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

৩০ জুন ২০২৬ বিকাল ০৩:৫৯:৪৯

টাঙ্গাইলে ভাতিজাকে হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে মুক্তিপণের উদ্দেশ্যে ভাতিজাকে অপহরণ করে হত্যা এবং মরদেহ গুমের ঘটনায় চাচা মো. নুরনবীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অপহরণের দায়ে তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং মরদেহ গুমের দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

৩০ জুন মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত নুরনবী আদালতে উপস্থিত ছিলেন। তিনি গোপালপুর উপজেলার নবধূলটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমরাও খান দিপু জানান, ২০২৪ সালের ৮ অক্টোবর গোপালপুর উপজেলার নাসির উদ্দিনের নাতি কেএম রাহেনুল ইসলাম আরাফকে মুক্তিপণের দাবিতে কয়েকজনের সহযোগিতায় অপহরণ করেন তার চাচা নুরনবী। এ ঘটনায় ১১ অক্টোবর আরাফের দাদা নাসির উদ্দিন গোপালপুর থানায় মামলা করেন। পরদিন গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে আরাফের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৭ মে গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুন ভূঞা নুরনবীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us