• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৩:৪৭:৫৩ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ী সীমান্তে মাদক জব্দ করেছে বিজিবি

১৬ জুন ২০২৫ দুপুর ০২:৪৭:১৮

ফুলবাড়ী সীমান্তে মাদক জব্দ করেছে বিজিবি

ফুলবাড়ী  (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ গাঁজা, ইস্কাফ সিরাপ ও ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি। যার সর্বমোট বাজার মূল্য-৭ লক্ষ ৭২ হাজার ৬’শত পঞ্চাশ টাকা।

Ad

১৬ জুন সোমবার মধ্যরাতে উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

Ad
Ad

বিজিবি জানায়, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, উপজেলার বালারহাট বিওপি’র কুরুষা -ফেরুষা, শিমুলবাড়ী বিওপি’র নন্দিরকুটি এবং অনন্তপুর বিওপি’র নাগরাজ  নামক স্থানে বিজিবি’র ০৩টি বিশেষ টহলদল অভিযান চালায়। এসময় কতিপয় সন্দেহজনক লোকজনের সন্দেহ জনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি'র টহলদলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামাল গুলো তল্লাশি করে ১টি ইজিবাইকসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মধ্যে গাঁজা ১২৬.৭ কেজিসহ ইজিবাইক ১টি ইস্কাফ সিরাপ-৩৩৯ বোতল এবং ফেন্সিডিল ১০৯ বোতল  যার বাজার মূল্য-৭ লক্ষ ৭২ হাজার ৬’শত পঞ্চাশ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তে মাদক প্রবেশ ঠেকাতে আমাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে।”তিনি মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us