• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:৪০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোণায় নদীতে ডুবে দাদী-নাতির মৃত্যু

১৪ মে ২০২৫ বিকাল ০৫:২৩:১৮

নেত্রকোণায় নদীতে ডুবে দাদী-নাতির মৃত্যু

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা : নেত্রকোণার পূর্বধলা উপজেলায় মগড়া নদীতে পানিতে ডুবে দাদি ও নাতিনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

Ad

নিহতরা হলেন উপজেলার খলিশাউড় ইউনিয়নের শিমুলকান্দি বহেরা কান্দা গ্রামের মৃত রমেশ আলীর স্ত্রী ফাতেমা বেগম (৬৫) এবং তার নাতনি লিজা আক্তার (৭)।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ মে মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে ফাতেমা বেগম তার নাতনিকে নিয়ে মেয়ে দেলোয়ারা বেগমের শ্বশুরবাড়ি, নারায়ণডহর গ্রামের উদ্দেশ্যে রওনা হন। তাদের বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব আনুমানিক ৩ কিলোমিটার। কিন্তু দীর্ঘ সময়েও তারা গন্তব্যে না পৌঁছানোয় রাত ৯টার দিকে ফাতেমার মেয়ে দেলোয়ারা তার ভাই লিটন মিয়াকে ফোনে বিষয়টি জানান।

পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মিলে মগড়া নদীর পার্শ্ববর্তী এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। রাত সাড়ে ১০টার দিকে ফাতেমা বেগমের মৃতদেহ নদীর পানিতে ভাসতে দেখা যায় এবং উদ্ধার করা হয়। তবে তার নাতনি লিজাকে সেসময় খুঁজে পাওয়া যায়নি। রাত ১২টা ৪০ মিনিটের দিকে নদীতে জাল ফেলে তল্লাশি চালিয়ে লিজার মৃতদেহ উদ্ধার করা হয়।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদী পার হওয়ার সময় ভারসাম্য হারিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us