• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৩৪:০৬ (01-Jul-2026)
  • - ৩৩° সে:

ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না, প্রয়োজনে আবারও হামলা: নেতানিয়াহু

১ জুলাই ২০২৬ সকাল ১০:৪২:৫৭

ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না, প্রয়োজনে আবারও হামলা: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কখনোই পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জন করতে দেওয়া হবে না এবং প্রয়োজন হলে আবারও সামরিক অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

৩০ জুন মঙ্গলবার ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘ইরানে আমরা নিজেদেরকে পরমাণু বোমার হুমকি থেকে রক্ষা করেছি।’ তিনি ইঙ্গিত দেন, ইরানের পরমাণু কর্মসূচিকে হুমকি হিসেবে বিবেচনা করলে ভবিষ্যতেও ইসরায়েল সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক কার্যকর রয়েছে। গত ১৮ জুন কার্যকর হওয়া ওই সমঝোতায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকে দুই দেশের মধ্যে সংঘাত প্রশমনের পাশাপাশি যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা শিথিল, ইরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালিতে নৌ চলাচল এবং আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে।

তবে শুরু থেকেই তেহরানের সঙ্গে যেকোনো ধরনের সমঝোতার বিরোধিতা করে আসছে ইসরায়েল। দেশটির সরকার বরাবরই দাবি করে আসছে, ইরানের পরমাণু কর্মসূচি তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। এ কারণে প্রয়োজনে সামরিক পদক্ষেপ অব্যাহত রাখার অবস্থানও পুনর্ব্যক্ত করেছে তেলআবিব।

সূত্র: আনাদোলু এজেন্সি, চ্যানেল১৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us