• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ০৮:৪১:৫৬ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় সরকারি বাগানে আগুন, পুড়েছে ৮ একর বাগান

৬ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:১৭

রাঙ্গুনিয়ায় সরকারি বাগানে আগুন, পুড়েছে ৮ একর বাগান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলায় দক্ষিণ নিশ্চিন্তাপুরে সরকারি বাগানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

৬ এপ্রিল রোববার সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Ad
Ad

পরে খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এ্যানরিচমেন্ট সরকারি বাগানের বিভিন্ন প্রজাতির গাছের চারা, জীব বৈচিত্র্য, বন্যপ্রাণীর আবাসস্থলসহ প্রায় ৮ একর বাগান পুড়ে ছাই হয়ে যায়।

Ad

কোদালা বন বিট অফিসার খন্দকার মাহবুবুর রহমান জানান, এখানে প্রায়সময় ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা মূলত এ ঘটনা গুলো ঘটায়। এবারের অগ্নিকাণ্ডে ২০২৩ সালে করা একটা বাগান পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, এ বিষয়ে থানার জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৩৮






Follow Us