• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৪:২৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর মরদেহ উদ্ধার

১২ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:৩০:৫৯

পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি: শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের সাবেক মেম্বার বারেক পিয়াদা (৬০) পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজের পাঁচদিন পর তার মরদেহ উদ্ধার হয়েছে।

Ad

১১ জানুয়ারি শনিবার বিকেলে হরিরামপুর উপজেলার বাল্লা এলাকায় পদ্মা নদীতে কালিতলা ঘাটে ভাসমান রেস্টুরেন্টের নিচে অর্ধগলিত লাশ পাওয়া যায়। তিনি উপজেলার আরুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সাবেক মেম্বার ও কোকরন্ড গ্রামের বাসিন্দা।

Ad
Ad

জানা যায়, বাকের পিয়াদা গত ৭ জানুয়ারি সন্ধ্যায় দেবীনগর নিজ বাসা থেকে নৌকা নিয়ে পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। রাতে বাড়ি না ফেরা ও মোবাইল ফোন বন্ধ থাকায় খোঁজ করে তার সন্ধান না পাওয়া নৌ-পুলিশকে নিখোঁজর বিষয়টি জানানো হয়। ঘটনা স্থলের কাছাকাছি নৌকা পাওয়া গেলেও নিহতের কোনো হদিস মেলেনি। ঘটনার পাঁচদিন পর প্রায় ১৫ কিলোমিটার দূরে কালিতলা নামক স্থানে পদ্মা নদীতে ভাসমান রেস্টুরেন্টের নিচে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম আল-মামুন জানান, নিখোঁজের বিষয়ে থানায় অবহিত করার পর নৌ পুলিশ অনুসন্ধান চালায়। পাঁচদিন পর উদ্ধার হওয়া মরদেহের ময়নাতদন্ত ও মামলা সংক্রান্ত বিষয়ে ফরিদপুর জোন নৌ পুলিশ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us