• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:৩৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় ভেজাল সার ও কীটনাশক তৈরির অপরাধে জরিমানা

৯ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:২২:৪১

নলডাঙ্গায় ভেজাল সার ও কীটনাশক তৈরির অপরাধে জরিমানা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার হরিদা খলসি গ্রামে ভেজাল সার ও কীটনাশক তৈরি করে মোড়কজাত করে বিক্রির অপরাধে শামীম আহমেদ নামের একজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Ad

৮ ডিসেম্বর রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রায় ১ লক্ষ টাকার মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা ভূমি সহকারী কমিশনার আশিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন বলেন, অভিযুক্ত শামীম হোসেন দীর্ঘদিন ধরে ভেজাল সার ও কীটনাশক তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলেন। উপজেলায় ভেজাল সার ও কীটনাশকের কারণে কৃষকের ফসল উৎপাদনে সমস্যা হয়। স্থানীয় কৃষকরা বিশ্বাস করে নামিদামি ব্র্যান্ডের প্যাকেট দেখে ক্রয় করে প্রতারিত হয়েছে। সামনের দিনগুলোতে এই ভেজাল সার, কীটনাশক তৈরি ও বিক্রয়কারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us