• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:২৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে একই হিন্দু পরিবারের ৪ জনের ইসলাম গ্রহণ

২১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:২৮:১৮

চাঁপাইনবাবগঞ্জে একই হিন্দু পরিবারের ৪ জনের ইসলাম গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ কানসাট এলাকার বাগদূর্গাপুর গ্রামের একই পরিবারের চারজন সনাতন ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম শান্তির ধর্ম; আর এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবন ব্যবস্থা। এমন আত্ম-উপলব্ধি থেকে কানসাট বাগদুর্গাপুরে একই পরিবারের চারজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

Ad

২০ অক্টোবর রোববার দিবাগত রাতে কানসাট বাগদুর্গাপুর ফুটবল মাঠে এক বিরাট তাফসীরুল ইসলামী জালসায় বিশিষ্ট মাওলানা আমির হামজার হাতে একই পরিবারের চারজন হিন্দু ব্যক্তি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন।

Ad
Ad

তাফসীরুল কুরআন মাহফিলে হাজারো মুসলিম জনতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাওলানা আমির হামজা সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের চারজন ব্যক্তিকে কলেমা পড়ান।

খবর নিয়ে জানা যায়, শিবগঞ্জ উপজেলার বাগদুর্গাপুর গ্রামের স্থায়ী বাসিন্দা সনাতন ধর্মাবলম্বী শ্রী অসিতের পরিবার মুসলিম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে স্বেচ্ছায় রোববার রাতে অনুষ্ঠিত নিজ গ্রামে এক বিরাট তাফসীরুল কুরআন মাহফিলে সপরিবারে মাওলানা আমির হামজার কাছে গিয়ে নাম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

নওমুসলিমরা হলেন- শ্রী অসিত (নতুন নাম আব্দুর রহমান), তার ছেলে শ্রী জয় কুমার (নতুন নাম মো. হুজাইফা), তার আরেক ছেলে শ্রী বিজয় কুমার (নতুন নাম মো. আলিফ) এবং ছোট মেয়ে শ্রীমতি বৃষ্টি রানী (নতুন নাম মোসা. আয়েশা খাতুন)।

অসিত (আব্দুর রহমান) ইসলাম ধর্ম গ্রহণ শেষে জানান, শৈশব থেকেই আমি ইসলাম ধর্মের প্রতি দুর্বল ছিলাম। আজকে আমিসহ আমার পরিবার মিলে ইসলাম গ্রহণ করে খুবই আনন্দিত।

দীর্ঘ সময়ে মুসলমানদের রীতিনীতি পর্যালোচনা করে আল্লাহ এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ (স.) এর প্রতি বিশ্বাস রেখে সপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us