• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩১:৩১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নবীনগরে জুয়ার সামগ্রীসহ আটক ১০

৮ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:০২:৫১

নবীনগরে জুয়ার সামগ্রীসহ আটক ১০

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে জোরদার করতে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় জুয়া খেলার সামগ্রী, নগদ টাকাসহ ১০ জনকে আটক করা হয়েছে।

Ad

৭ অক্টোবর সোমবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে এক অভিযানে তাদেরকে আটক করা হয়। এস আই মো. শামীম ভুইঁয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জিনোদপুর ইউনিয়ন হুরুয়া গ্রামের মালু মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করেন।

Ad
Ad

আটক আসামিরা হলো- মুকবুল হোসেন (৪৫), শাহীন মিয়া (৪০), মোশারফ হোসেন (৪৬), মাঈনউদ্দিন (৪০), সাবেক মেম্বার বিল্লাল মিয়া (৪০), মুকবুল হোসেন (৫৫), মো. নুরুল ইসলাম (৬২), দানু মিয়া (৬০), মোক্তার হোসেন (৩৬) ও রূপ মিয়া (৬৫)। 

এ ঘটনায় নবীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেখানে মালু মিয়া (৬০) নামে আরও ১ আসামিকে পলাতক দেখানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে । 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২



Follow Us