• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১২:৫২:৩০ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

এমিলি পারভীনের মাদক সাম্রাজ্য, রয়েছে দেহ ব্যবসার অভিযোগও

১৫ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:৪৩:৩০

এমিলি পারভীনের মাদক সাম্রাজ্য, রয়েছে দেহ ব্যবসার অভিযোগও

নিজস্ব প্রতিবেদক: সংঘবদ্ধ ইয়াবাসেবী এই নারীর নাম এমিলি পারভিন। তিনি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান। টঙ্গীবাড়ির মূর্তিমান আতঙ্ক এই নারীর বিরুদ্ধে শুধু ইয়াবা সেবন নয়, রয়েছে মাদক ব্যবসার অভিযোগও। এমনকি দেহ ব্যবসার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে এই মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে।

Ad

এক ভিডিওতে একাধিক পুরুষের সঙ্গে একটি কক্ষে অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রমাণ মেলে এই মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন নারী দিয়ে দেহ ব্যবসা এবং বিকৃত যৌনাচারের প্রমাণও পাওয়া গেছে।

Ad
Ad

অভিযোগ রয়েছে মন্ত্রী-এমপি, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রভাবশালীদের নারীর প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে স্বার্থ হাসিল করতেন এমিলি পারভিন। বাগিয়ে নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের পদও। পরিবারের বিভিন্ন সদস্যের নামে কোম্পানি খুলে ব্যাংকের টাকা লুটের ঘটনায় জড়িত তিনি। এছাড়া অবৈধ হুন্ডি ব্যবসা, বিদেশে টাকা পাচারসহ বিস্তর অনৈতিক কাজে সাথে তার সম্পৃক্ততা রয়েছে।

নারী ও মাদক ব্যবসা করে গড়েছেন সম্পদের পাহাড়। নিজ এলাকায় গড়ে তুলেছেন মাদকের বিশাল সাম্রাজ্য। গড়েছেন কিশোর গ্যাং। এছাড়া ত্রাসের রাজত্ব কায়েমে এলাকায় চাঁদাবাজি, জমি দখল, নিরীহ মানুষের ওপর হামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ বিস্তর অভিযোগ এমিলি পারভিনের বিরুদ্ধে। স্থানীয়দের কাছে তিনি দ্বিতীয় পাপিয়া হিসেবেই পরিচিত। তার ক্ষমতার দাপটে বেপরোয়া ছিল ছেলে মেয়েসহ পরিবারের সদস্যরাও।

ক্যামেরার সামনে কথা না বললেও স্থানীয়রা জানান, আওয়ামী লীগের এই মহিলা ভাইস চেয়ারম্যান এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তোলেন। তার এই বিশাল সাম্রাজ্য দেখাশোনা করেন ছেলে হৃদয়। বেশ কয়েক বছর আগে রাজধানীর বাড্ডা থানায় মাদকসহ গ্রেপ্তারও হন তিনি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে বিক্ষুব্ধ ছাত্র জনতা।

এসব অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us