সিংগাইরে পাঁচ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশু সৎ বাবার হাতে নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।৪ মে সোমবার সকালে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এর আগে, গত ২ মে শনিবার জেলার সিংগাইর উপজেলায় এ ঘটনা ঘটে।এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজহারুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।