• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৪১:১৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে ইউপি চেয়ারম্যান আদোমং মারমা নিখোঁজ

২৬ আগস্ট ২০২৪ দুপুর ০১:৪১:১৮

রাঙামাটিতে ইউপি চেয়ারম্যান আদোমং মারমা নিখোঁজ

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি আদোমং মারমা রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর থেকেই চেয়ারম্যানের ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে।

Ad

২৫ আগস্ট রোববার সকাল ১২টা থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার স্বজনরা। চেয়ারম্যান নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর রোববার রাত ১২টায় চন্দ্রঘোনা থানায় নিখোঁজের ডায়েরি করেছেন তার পরিবার।

Ad
Ad

পরিবার সূত্রে জানা যায়, চেয়ারম্যান আদোমং মারমা সকাল ১০টায় নিজ বাড়ি থেকে রাজস্থলী উপজেলা সদরে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পরে রাত পর্যন্ত ঘরে না ফেরায় তার নিখোঁজের বিষয় উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

থানার অফিসার ইনচার্জ আনসারুল করিম জানিয়েছেন, চেয়ারম্যান নিখোঁজের বিষয় উল্লেখ করে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। থানা পুলিশ সব জায়গায় খোঁজ খবর নিচ্ছে। পরবর্তীতে পরিবারের পক্ষ হতে মামলা করা হবে বলেও ওসি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬





Follow Us