• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৭:৫৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ কারবারি আটক

১৬ জুলাই ২০২৪ দুপুর ১২:৩৮:৪৫

মেহেরপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ কারবারি আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে রবিউল ইসলাম (৪০) ও সজিব পারভেজ (৩৬) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Ad

১৬ জুলাই মঙ্গলবার সকালে গাংনী উপজেলার মহেশপুর দোবাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

Ad
Ad

আটকরা হলেন- দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের মৃত মান্নান জোয়ার্দারের ছেলে রবিউল ইসলাম ও একই গ্রামের আজিজুল সর্দারের ছেলে সজিব পারভেজ।

অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম জানান, উপজেলার মহেশপুর এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয় এবং গাজা বহনকারী একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া শেষে আসামিদের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us