• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৮:৫০:৫৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

লটকনের ঝুড়িতে মিলল ১০ কেজি গাঁজা

১০ জুলাই ২০২৪ সকাল ০৮:০৪:২৭

লটকনের ঝুড়িতে মিলল ১০ কেজি গাঁজা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে লটকনের ২টি ক্যারেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেনারেল রেলওয়ে পুলিশ (জিআরপি)।

Ad

৯ জুলাই মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে এসব গাঁজা উদ্ধার করে পুলিশ।

Ad
Ad

জিআরপি সূত্র জানায়, ট্রেনটি লালমনিরহাট ছাড়ার পর এসএই মিন্টু আহমেদের নেতৃত্বে জিআরপির টহল দল নিয়মিত তল্লাশি শুরু করে। ট্রেনটি তিস্তা স্টেশনের কাছাকাছি পৌঁছালে একটি বগিতে মালিকবিহীন লটকনের ২টি ক্যারেট দেখে তাদের সন্দেহ হয়। পরে তল্লাশি করে ২টি ক্যারেট থেকে ৫ কেজি করে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করেন তারা।

জিআরপির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মোমেন বলেন, ‘এ সংক্রান্ত একটি মাদক মামলা প্রক্রিয়াধীন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫





Follow Us