• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৪২:৪৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে ইয়াবা-অস্ত্রসহ মাদক কারবারি আটক

২৩ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৪০:৪৫

রাজশাহীতে ইয়াবা-অস্ত্রসহ মাদক কারবারি আটক

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান পরিচালনা করে ২টি ওয়ান শুটারগান, ফেন্সিডিলসহ রফিকুল ইসলাম (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫।

Ad

২২ মে বুধবার রাতে উপজেলার রাওথা ঘোষপাড়া এলাকা থেখে তাকে আটক করা হয়। আটক রফিকুল ইসলাম মৃত মজিবুর রহমানের ছেলে।

Ad
Ad

র‌্যাব জানায়, আটক রফিকুল ইসলাম রিকশায় যাত্রী পরিবহণের পাশাপাশি দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী এলাকা থেকে এনে রাজশাহীর বিভিন্ন মাদক ও অস্ত্র ব্যবসায়ীর কাছে বিক্রয় করে আসছিল। তাছাড়া সে নিজেও দীর্ঘদিন যাবত হেরোইন ও ইয়াবা সেবন করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঘোষপাড়া এলাকায় অভিয়ান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ফেন্সিডিল ও ২টি ওয়ান শুটারগান উদ্ধার করে র‌্যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬





Follow Us