• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৯:০৫:৩৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রংপুরে বাবা-মায়ের সাথে অভিমান করে বিষপানে কিশোরীর মৃত্যু

১৮ এপ্রিল ২০২৪ সকাল ০৮:০৬:২৪

রংপুরে বাবা-মায়ের সাথে অভিমান করে বিষপানে কিশোরীর মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় বাবা-মায়ের সাথে অভিমান করে বিষ পান করে কিশোরীর মৃত্যু হয়েছে।

Ad

১৬ এপ্রিল মঙ্গলবার পীরগাছার ২ নং পারুল ইউনিয়নের নোয়াখালী পাড়ার মো. আলতাব হোসেনের মেয়ে মোছা. আলোমনি (১৫) পারিবারিক কলহের কারণে পিতা-মাতার সাথে অভিমান করে সকাল সাড়ে ৯টায় বিষ পান করে।

Ad
Ad

বিষয়টি বুঝতে পেরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং চিকিৎসা গ্রহণ শেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। পরের দিন ১৭ এপ্রিল বুধবার বিকেল ৪টায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে আত্মীয়-স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন।

তবে রংপুর হাসপাতালে যাওয়ার আগেই পথে ৬টার দিকে আলোমনির মৃত্যু হয়।

এ বিষয়ে পীরগাছা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান পীরগাছা থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান সেলিম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৪:৩০






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫




Follow Us