• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৬:৫০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

উজিরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

২৮ মার্চ ২০২৪ বিকাল ০৫:৪৯:৪৪

উজিরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. এনায়েত রাঢ়ীকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। ২৭ মার্চ বুধবার গাজীপুর থেকে র‌্যাবের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

Ad

গ্রেফতার এনায়েত রাঢ়ী উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কালবিলা গ্রামের মো. শাহজাহান রাঢ়ীর ছেলে।

Ad
Ad

উজিরপুর মডেল থানার এএসআই আল মামুন সাংবাদিকদের বলেন, ধর্ষণের অভিযোগে ২০০৯ সালে এনায়েতের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। রায় ঘোষণার পর অভিযুক্ত আসামি গাজীপুরের কালিয়াকৈর এলাকায় আত্মগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর সহায়তায় অভিযান পরিচালনা করে এনায়েতকে গ্রেফতার করা হয়।

এএসআই আল মামুন আরো বলেন, বৃহস্পতিবার এনায়েতকে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারক মো. ইয়ারব হোসেন তাকে জেলে পাঠিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫


Follow Us