• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৪১:৪৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

৬ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:১০:০৩

রাজশাহীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ৬৮৬ বোতল ফেনসিডিলসহ হায়দার আলী (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। ৫ মার্চ মঙ্গলবার রাতে চারঘাট থানাধীন রাউথা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

Ad

আটক হায়দার আলী মহানগরের দামকুড়া থানাধীন খোলাবোনা গ্রামের বাবুল শেখের ছেলে।

Ad
Ad

র‌্যাব জানায়, চারঘাট থানাধীন রাউথা এলাকায় কয়েকজন ব্যক্তি ফেনসিডিলের একটি বড় চালান বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় হায়দার আলীকে আটক করা হয়। অভিযানে ৩টি বস্তা থেকে ৬৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব।

আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

এ বিষয়ে চারঘাট মডেল থানা ওসি সিদ্দিকুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬





Follow Us