• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৬:০০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নবাবগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

৫ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৫৪:১১

নবাবগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি সোমবার দুপুরে চুড়াইন ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

Ad

চুড়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল বেপারির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।

Ad
Ad

এ সময় তিনি বলেন, মাদক বিক্রি ও সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না৷ মাদকের সাথে যারা জড়িত, আপনারা তাদের নাম ঠিকানা দিয়ে পুলিশকে জানান৷ পুলিশ তথ্যদাতার নাম গোপন রেখে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে৷

তিনি আরও বলেন, আপনার সন্তান কোথায় যায়, কী করে, নিয়মিত খোঁজ রাখুন৷ মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনে জনপ্রতিনিধিসহ সবাইকে এগিয়ে আসতে হবে৷

এর আগে, অনুষ্ঠানের উদ্বোধন করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ।

এসময় ইউনিয়ন পরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০


Follow Us