ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ব্যাপক নির্বাচনী শোডাউন করেছে বিএনপি। ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে নির্বাচনী মিছিলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে নির্বাচনী মিছিল বের হয়।


মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের প্রার্থী মো. আব্দুল মজিদ।
এসময় জেলা বিএনপির সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. ইব্রাহিম রহমান বাবু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার সকাল থেকেই হরিণাকুণ্ডু ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরে আসতে থাকে। নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল-স্লোগানে মুখর হয়ে ওঠে ঝিনাইদহ শহর। এসময় নেতাকর্মী ও ধানের শীষের ভোটাররা নেচে গেয়ে উৎসবে মেতে উঠেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available