• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৮:৫৪:০৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল

৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৪৭

জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Ad

৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

Ad
Ad

মির্জা ফখরুল বলেন, একটি দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বলছে, ধানের শীষে ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে না। অথচ হেফাজতে ইসলামের আমীর নিজেই বলেছেন, জামায়াতে ইসলামকে ভোট দেওয়া নাজায়েজ।

তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে চরমোনাই পীরও ছিলেন। তিনিও বলেছেন, তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী। সুতরাং ওই দলকে ভোট দিলে নিজেদের ঈমান নষ্ট করা হবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ে দেশের উন্নয়নের জন্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের আদর্শ ধারণ করে আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫





Follow Us