• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৯:০৬:১১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গাবালীতে আওয়ামী লীগ অফিস ভাংচুর, ককটেল বিস্ফোরণ

৩০ অক্টোবর ২০২৩ দুপুর ০২:৫৪:৩১

রাঙ্গাবালীতে আওয়ামী লীগ অফিস ভাংচুর, ককটেল বিস্ফোরণ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে আওয়ামী লীগের অফিসে ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২৯ অক্টোবর রোববার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ঐ ইউনিয়নের পুলঘাট বাজারে এ ঘটনা ঘটে।  

Ad

আওয়ামী লীগের দাবি, পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীরা এ ঘটনাটি ঘটিয়েছে। স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, সোমবার আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ  করার লক্ষ্যে সদর ইউনিয়নের দলীয় অফিসে রাতে প্রস্তুতি সভা করছিলেন নেতাকর্মীরা। এসময় বিএনপির ৫০-৬০ জন  দুষ্কৃতকারী এসে অফিসের সামনে একে একে ৩ টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে ২০-২৫ জন অফিসে ঢুকে চেয়ার-টেবিল ভাংচুর করে।

Ad
Ad

উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নৈরাজ্য সৃষ্টি করতে বিএনপির দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে আমাদের অফিসে হামলা চালিয়েছে। আমরা এ  ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ ঘটনায় রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, বিষয়টি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি। আওয়ামী লীগ অফিসের চেয়ার-টেবিল ভাংচুর করা হয়েছে। অফিসের কাছেই ৩ টি ককটেল বিস্ফোরণের আলামত পেয়েছি। অবিস্ফোরিত ২ টি ককটেল উদ্ধার করেছি। দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযান চলছে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৪:৩০






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫




Follow Us