লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করেছে সরকার
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে স্থানীয় সময় ৭ মার্চ শনিবার রাতে লন্ডনে পৌঁছে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, হাই কমিশনার আবিদা ইসলাম দীর্ঘদিন দায়িত্ব পালনকালে কমিউনিটিতে বিভাজন তৈরি করেছেন এবং দেশের স্বার্থে যথাযথ কাজ করেননি।তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্বার্থ ও কমিউনিটির কল্যাণ বিবেচনায় এই হাই কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। তিনি তার পোস্ট থেকে প্রত্যাহারিত হয়েছেন।’সরকার গঠনের পর প্রথমবার বিদেশি মিশন প্রধানের দায়িত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে হাই কমিশনার হিসেবে পাঠায়। ১৫ ব্যাচের পেশাদার কূটনীতিক আবিদা তার আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেক্সিকো থেকে যাওয়ার আগে তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন এবং কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।