হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট
অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাতে হকারদের জন্য জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।১৯ মে মঙ্গলবার সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।রুলে স্থানীয় সরকার সচিব, আইন সচিব এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।এর আগে ‘ঢাকা হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ এর ফুটপাত বরাদ্দসংক্রান্ত ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান।রিটের শুনানিতে রিটকারী পক্ষের আইনজীবী বলেন, নীতিমালার যে অংশে ফুটপাত হকারদের বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে, তা সংবিধানের ২১ ও ৩৬ অনুচ্ছেদে বর্ণিত জনগণের মৌলিক অধিকার এবং অবাধ চলাচলের অধিকারের পরিপন্থী।