• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে বৈশাখ ১৪৩৩ রাত ১০:৪৮:১৮ (13-May-2026)
  • - ৩৩° সে:
সেন্সর বাতিল হলো ‘কন্ট্রাক্ট ম্যারেজ’র

সেন্সর বাতিল হলো ‘কন্ট্রাক্ট ম্যারেজ’র

বিনোদন ডেস্ক: অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর মুক্তির অনুমতি বাতিল করেছে হয়ে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। অভিনেত্রী জেবা জান্নাত–এর লিখিত অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।মাসুমা রহমান তানি গণমাধ্যমকে বলেন, ‘আমরা চলচ্চিত্রটির সেন্সর দিয়েছিলাম। তখন এটির বিরুদ্ধে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। পরে জেবা জান্নাত লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, “কন্ট্রাক্ট ম্যারেজ” একটি নাটক বলে তার সঙ্গে চুক্তি করা হয়েছিল। পরে সেটি সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হলে তিনি আপত্তি জানান। তার সঙ্গে নাটকের চুক্তি হয়েছে, সিনেমার বিষয়ে কোনো চুক্তি হয়নি। সে কারণেই আমরা মুক্তির অনুমতি বাতিল করেছি।’এর আগে এই প্রজেক্ট নিয়ে আপত্তি জানান অভিনেত্রী মৌসুমীও। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে এক ঘণ্টার নাটক হিসেবে কাজটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। পরে সেটি টেলিফিল্ম করার কথা বলা হলেও সম্প্রতি জানতে পারেন, এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি চলছে।