• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:২৯:৪০ (04-May-2026)
  • - ৩৩° সে:
নদী যে জায়গায় সেই জায়গায় খনন হবে: সুলতান সালাউদ্দিন টুকু

নদী যে জায়গায় সেই জায়গায় খনন হবে: সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর নদীতীর প্রতিরক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন নদীর যে জায়গায় সেই জায়গায় খনন হবে আশেপাশে যদি কেউ এটি দখল করে থাকে অবশ্যই প্রশাসন দখল দার মুক্ত করবে।১ মে শনিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়ন খুদিরামপুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, টাঙ্গাইলে ৪১ কোটি টাকা ব্যয়ে ৫২ কিলোমিটার নদী পুনঃ খননের কাজ করা শুরু করা হলো। দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে নদী ও খাল খননের কাজ শুরু হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই কাজ শুরু করেছে। এই নদী পুনঃখনন মাধ্যমে টাঙ্গাইলে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থা সচল রাখা এবং শুকনো মৌসুমে পানির সংকট দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির মাধ্যমে তৃণমূলের কৃষকদের আরও স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগ-এর বাস্তবায়নে জেলা আওতাধীন ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং পৌর এলাকায় নদীতীর প্রতিরক্ষা কাজ শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বিভাগ নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন।এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিসহ আরো অনেকে।