• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আষাঢ় ১৪৩৩ রাত ০৩:৫৩:৩৩ (20-Jun-2026)
  • - ৩৩° সে:
সীমান্ত হত্যার প্রতিবাদ জানালেন আসিফ নজরুল

সীমান্ত হত্যার প্রতিবাদ জানালেন আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের আমঝোল সীমান্তে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।১৫ মে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন, সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা তিনি আগেও উল্লেখ করেছেন এবং বিভিন্ন সময়ে এর প্রতিবাদ করেছেন। তিনি দাবি করেন, সীমান্তে হত্যার বদলে সন্দেহভাজন কাউকে আটক করা বা প্রয়োজন হলে ফাঁকা গুলি করে থামানোর সুযোগ থাকলেও বাস্তবে প্রায়ই সরাসরি প্রাণঘাতী গুলির ঘটনা ঘটছে।তিনি আরও বলেন, ‘আমরা কোনো গ্রেফতারের ঘটনা শুনি না, ফাঁকা গুলির ঘটনাও শুনি না, এমনকি আহত হওয়ার ঘটনাও খুব কম শোনা যায়। শুধু বাংলাদেশিদের সরাসরি গুলিতে হত্যার খবরই পাওয়া যায়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’সাবেক এই উপদেষ্টা সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘সীমান্তে মানুষের লাশের বিনিময়ে দুই দেশের প্রকৃত বন্ধুত্ব প্রতিষ্ঠা সম্ভব নয়।’