• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৩৮:১৩ (04-May-2026)
  • - ৩৩° সে:
অসুস্থ সারজিসকে বাসায় দেখতে গেলেন জামায়াত আমির

অসুস্থ সারজিসকে বাসায় দেখতে গেলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: অসুস্থ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে দেখতে তার বাসায় গেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।১ মে শুক্রবার তিনি সারজিস আলমের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এ সময় তার সঙ্গে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান অসুস্থ এই নেতার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।এর আগে অসুস্থ সহযোদ্ধাকে দেখতে হাসপাতালে যান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি সারজিস আলমের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।এছাড়া এনসিপি মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আরিফুল ইসলামসহ মহানগরের নেতারাও তাকে দেখতে যান।উল্লেখ্য, মূত্রনালীতে পাথরজনিত সমস্যার কারণে গত মঙ্গলবার জরুরি অস্ত্রোপচার করা হয় সারজিস আলমের। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।