• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ সকাল ০৭:৩৩:২১ (05-May-2026)
  • - ৩৩° সে:
চৌমুহনীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, বাজারে শোকের ছায়া

চৌমুহনীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, বাজারে শোকের ছায়া

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনীতে ব্যবসায়ী সুলতানা আহমেদ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন।২৯ জুন শুক্রবার ব্যবসায়ীর মৃত্যুর খবর চৌমুহনী বাজার এসে পৌঁছালে দোকানি ও আড়তদারদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শনিবার চৌমুহনী মুহুরি বাড়িতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের নামাজের জানাজায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহিম, সাবেক ভাইস চেয়ারম্যান বোরহান উদিন, সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সল, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল, সম্পাদক  আবুল খায়ের,  সাংবাদিক মানিকভূঁইয়াসহ বিভিন্ন সংঘটনের নেতৃবৃন্দ।পরে পারিবারিক কবরস্থানে নিহতের দাফন সম্পন্ন করা হয়।