প্রতিবেশী দেশগুলোতে আর হামলা চালাবে না ইরান
আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবেশী দেশগুলোতে আর হামলা না করার সিদ্ধান্ত নিয়েছে ইরান।৭ মার্চ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, প্রতিবেশী দেশগুলো থেকে যদি ইরানের ওপর হামলা না হয়, তাহলে সেসব দেশে আর আক্রমণ না করার সিদ্ধান্ত নিয়েছে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ।