• ঢাকা
  • |
  • সোমবার ২০শে বৈশাখ ১৪৩৩ রাত ০১:০০:১৭ (04-May-2026)
  • - ৩৩° সে:
দক্ষিণ আইচা হাসপাতালকে রাজস্ব খাতে নিতে এমপি নয়নের উদ্যোগ

দক্ষিণ আইচা হাসপাতালকে রাজস্ব খাতে নিতে এমপি নয়নের উদ্যোগ

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচার ২০ শয্যার হাসপাতালটিকে রাজস্ব খাতে নেয়ার উদ্যোগ নিয়েছেন, কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক ও ভোল- ৪(চরফ্যাশন-মনপুরা) আসনের নবনির্বাচিত এমপি নুরুল ইসলাম নয়ন।এ লক্ষ্যে গত ৩০ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আবেদন করেছেন তিনি।আবেদনে তিনি উল্লেখ করেছেন, দুর্গম অঞ্চলের লক্ষাধিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ১৯৯৮ সালে সৌদি সরকারের অর্থায়নে হাসপাতালটি নির্মিত হয়েছিল। আধুনিক ভবন ও যন্ত্রপাতি থাকা সত্ত্বেও দীর্ঘ ২৬ বছরেও হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি।হাসপাতালটিতে জনবল এবং পর্যাপ্ত ঔষধ সরবরাহের অভাবে চিকিৎসা কার্যক্রম স্থবির হয়ে আছে। সেখানের মানুষকে চিকিৎসার জন্য ৩০ কিলোমিটার দূরে উপজেলা সদরে যেতে হচ্ছে। যা কষ্ট সাধ্য ও ব্যয়বহুল। এ কারণে চিকিৎসা বঞ্চিত সাধারণ মানুষ হাসপাতালটি রাজস্ব খাতে স্থানান্তর করে জরুরি জনবল নিয়োগের দাবি জানিয়ে আসছে।আবেদনে দক্ষিণ আইচার অবহেলিত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে ২০ শয্যার উক্ত হাসপাতালটিকে অতিদ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে পূর্ণাঙ্গ ভাবে চালুর অনুরোধ জানিয়েছেন স্থানীয় এমপি নুরুল ইসলাম নয়ন।স্থানীয় এমপির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চরফ্যাশনের সর্বস্তরের মানুষ।