• ঢাকা
  • |
  • সোমবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০১:১৫:০৪ (15-Jun-2026)
  • - ৩৩° সে:
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘মায়ের ডাক’ সংগঠন-এর সদস্যরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘মায়ের ডাক’ সংগঠন-এর সদস্যরা

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।১৪ জুন রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে তারা সাক্ষাৎ করেন। এর আগে, মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের ২৬ জন সদস্য জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে বসে অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমান, এমপি অধিবেশনে উপস্থিত ছিলেন।রোববার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন)-এর ষষ্ঠ কার্যদিবসের অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।প্রসঙ্গত, ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যকে ধারণ করে এবারের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।