• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে বৈশাখ ১৪৩৩ রাত ০৩:০৭:৩৪ (05-May-2026)
  • - ৩৩° সে:
মাভাবিপ্রবিতে  একাডেমিক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে একাডেমিক সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এ “Frontiers in Biochemistry & Molecular Biology: Research, Innovation, Impact” শীর্ষক একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।৪ মে মঙ্গলবার দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ।প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.  মো. আছাদুজ্জামান শিকদার এবং স্বাগত বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. বোরহান উদ্দিন (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)প্রবন্ধের উপর আলোচনা করেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিবুল বারী সজীব এবং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন। তাঁরা বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজির সাম্প্রতিক গবেষণা, উদ্ভাবন ও বাস্তব প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।বিকেলে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সেমিনারের সমাপ্তি হয়। সেমিনারে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করেন।  সেমিনারের মাধ্যমে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিষয়ে জ্ঞান বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হয়।