শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যে নির্দেশনা দিয়েছে মাউশি
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে জাতীয় হাইস্কুল প্রগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ নিয়ে নির্দেশনা দিয়েছে।৩০ এপ্রিল বৃহস্পতিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ তথ্য জানায়।২ মে শনিবার রাত ১২টার মধ্যে আঞ্চলিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা ও নিবন্ধন কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়।আগামী ১৬ মে দেশব্যাপী আঞ্চলিক প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে পারবে।চিঠিতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর আয়োজনে হাইস্কুল, মাদরাসা, পলিটেকনিক ইনস্টিটিউট ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি শিক্ষার্থীদের জানাতে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।