• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৪০:৫৬ (04-May-2026)
  • - ৩৩° সে:
সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।২ মে শনিবার দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপি মনোনীত নুসরাত তাবাসসুমের মনোনয়ন চিফ রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন। দাপ্তরিক কার্যক্রম শেষ হলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শিগগিরই নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে।