• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৩১:৫৭ (11-May-2026)
  • - ৩৩° সে:
সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের মুখে পড়লেন এক মৌয়াল

সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের মুখে পড়লেন এক মৌয়াল

অনলাইন ডেস্ক: সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন।আহত বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে। ১০ মে রোববার সকাল ৮টার দিকে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে ১০ সদস্যের একটি মৌয়াল দল মধু আহরণে গেলে এ ঘটনা ঘটে।সঙ্গীদের বরাতে জানা যায়, হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি বাঘ এসে বাবলু গাজীর ওপর আক্রমণ চালায়। তার চিৎকারে অন্য মৌয়ালরা দ্রুত লাঠি নিয়ে এগিয়ে গেলে বাঘটি বনের ভেতরে পালিয়ে যায়।পরে সহকর্মীরা আহত বাবলু গাজীকে উদ্ধার করে প্রথমে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল–এ স্থানান্তর করা হয়।সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, ৬ মে পারমিট নিয়ে ১০ জন মৌয়াল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে সুন্দরবনে মধু সংগ্রহে যান। তারই ধারাবাহিকতায় এই বাঘের আক্রমণের ঘটনা ঘটে।সুন্দরবনে মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণের ঘটনায় স্থানীয় মৌয়ালদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।সূত্র: নিউজ ২৪