বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে এগিয়ে বিএনপির বাদশা
নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীক নিয়ে ৪১টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন। তিনি ৪১টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে মোট ভোট পেয়েছেন ৩৪ হাজার ৮২৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ১৩ হাজার ৯৮৭টি।নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ ও নারী ভোটার রয়েছে ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন। তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ১০টি। পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৩ হাজার ৭৩৬ জন। উপজেলার ১৫০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া সদর আসনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে নিরবিচ্ছিন্নভাবে বিকেল সাড়ে চারটায় ভোট গ্রহণ সম্পন্ন হয়। শিল্প নগরী খ্যাত সদর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ৪১ বগুড়া-৬ আসন এটি।